সারা বিশ্বের মানুষ শাহরুখের ফ্যান৷ কিন্তু শাহরুখের ছেলে আরিয়ান আর মেয়ে সুহানি ওরা দুজনেই মহাবলী খলীর ফ্যান৷ বর্তমানে খলী ভারতে এসেছেন৷ শাহরুখের ছেলেমেয়েরা যখন জানতে পারে যে খলী ভারতে এসেছেন তখন তারা তাদের পিতা অর্থাত শাহরুখকে খলীর সঙ্গে দেখা করানোর কথা বলেন৷ শাহরুখ তাঁর ছেলে মেয়ের আবদার কি করে ফেলবেন৷
তিনি তাঁর সন্তানদের খুবই ভালবাসেন৷ তিনি সব সময়ই তাঁর বাচ্চাদের সব ইচ্ছাই পূর্ণ করার চেষ্টা করেন৷ বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে শাহরুখ খলীকে তাঁর বাংলো মান্নতে আসার জন্য আমন্ত্রন জানিয়েছেন৷ খলী শাহরুখের বাড়িতে এসে শাহরুখের পরিবারের সঙ্গে কিছু সময় কাটাবেন৷ টোয়েন্টি লীগের কলকাতা টিমের প্রত্যেকটি ম্যাচে শাহরুখ সেলিব্রিটিদের ম্যাচ দেখার জন্য আমন্ত্রন জানান৷
এবার শাহরুখ চাইছেন খলী ইডেন গার্ডেনে গিয়ে কলকাতা টিমের ম্যাচ দেখুক৷ টোয়েন্টি টোয়েন্টি প্রতিযোগীতার বেশীরভাগ ম্যাচেই শাহরুখের টিম হেরেছে৷ হয়ত মহাবলী খলী ইডেনে গিয়ে উপস্থিত হলে সৌরভের সেনা মাঠে ভাল প্রদর্শন করবে৷
|