রাশিয়াতে ভারতীয় সিনেমার তারকার খুবই জনপ্রিয়, এই কথাটা আমরা জানতাম৷ কিন্তু কিছুদিন পূর্বে রাশিয়াতে বলিউড তারকাদের জনপ্রিয়তা নিয়ে একটি বই বাজারে এসেছে৷
'লাইভ ডিস্কো ড্যান্সার অ্যালোন' নামক এই বইতে বলা হয়েছে ভারতীয় তারকাদের মধ্যে রাজকাপুর, নার্গিস, দূর্গা খোটে, শর্মিলা ঠাকুর, অমিতাভ বচ্চন ভারতে জনপ্রিয়, ঠিক সেরকম জনপ্রিয় তারা রাশিয়াতেও৷
তবে হ্যাঁ, ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী৷ মিঠুন এই জনপ্রিয়তা পেয়েছিলেন শুধুমাত্র 'ডিস্কো ড্যান্সার' সিনেমাটির জন্য৷
মিঠুনের এই সিনেমাটি যখন রিলিজ হয়েছিল সেসময় রাশিয়াতে তাঁর ভক্তরা সিনেমা দেখবার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকত৷ রাশিয়াতে আজও মিঠুন সুপারস্টারের তকমায় ভূষিত৷
|