স্টার প্লাসের চিন্তা বাড়ছে তাদের নতুন গেম শোর জন্য৷ সম্প্রতি শাহরুখ খানকে দিয়ে 'ক্যায়া আপ পাঁচবি পাশ সে তেজ হো' নামক একটি গেম শো আরম্ভ করেছে স্টার প্লাস কর্তৃপক্ষ৷
কিন্তু এই গেম শোয়ের টিআরপি রেটিং কম হওয়ার কারণে স্টার প্লাস চিন্তায় রয়েছে৷ এর জন্য তারা রিপীট টেলিকাস্টের সময় বদলানোর ব্যাপারেও চিন্তাভাবনা শুরু করেছে৷ আসলে এই গেম শোতে বিভিন্ন কোম্পানী শুধুমাত্র বিজ্ঞাপণের জন্য 150 কোটি টাকা নিবেশ করেছে৷
সেই কোম্পানীগুলির দাবি স্টার প্লাস কর্তৃপক্ষ তাদের বেশি করে টিআরপি রেটিং দিক৷ স্টার প্লাসের সমস্যা সমাধান হওয়ার আপাতত কোন রাস্তা নজরে আসছে না৷ এর কারণ যতক্ষণ সেট ম্যাক্সে আইপিএল ক্রিকেট ম্যাচ চলবে ততক্ষণ শাহরুখের এই শো দেখার দর্শক টিভির সামনে খুব কমই আসবে৷
|