সইফ আলী খান ও ফারহান আখতারের মধ্যে সম্পর্কটা খুবই ভাল৷
বিশেষ করে 'দিল চাহাতা হ্যায়' সিনেমাটির সফলতার পর দুজনার মধ্যে সম্পর্কটা খুব ভাল হয় ও দুজনাই ফের একসাথে সিনেমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ ফারহান আখতার 'ওয়া ইস ফ্রেম দ্য স্কাই' নামক সিনেমাটির স্ক্রিপ্টের উপর কাজ করা শুরু করে দিয়েছেন৷
স্ক্রিপ্ট শেষ হওয়ার পর তিনি সইফের সঙ্গে সম্পর্ক করেন৷ সইফও কাজ করার জন্য রাজী হয়েছিলেন৷ এর মধ্যে কোনকারণে ফারহান এই প্রোজেক্টে আর এগোতে পারেন নি৷ এরপর ফের কাজ শুরু করার পর তিনি সইফের সঙ্গে সম্পর্ক করলে ছোটে নবাব পারিশ্রমিক মূল্য বাড়িয়ে দেন, যেটা ফারহান স্বীকার করে নেন৷
কিন্তু কিছুদিন পূর্বে 'রেস' সিনেমাটি হিট হবার পর নিজের চাওয়া পারিশ্রমিকের অধিক মূল্য দাবি করেন সইফ৷ এটাই ফারহান আখতারের অপচ্ছন্দ হয় ও দুজনা আলাদা কাজ করার সিদ্ধান্ত নেন৷
|