ছোটে নবাব এখন বেশ খুশ মেজাজেই আছেন৷ কারন রেস বক্স অফিসে সফল হয়েছে৷ কাহিনীর সঙ্গ স্টারকাস্ট ভাল হলে ছবি সফল হয়৷ আর ছবি হিট হলে সেই ছবির তারকাদের দর খুব বেশী মানেই বেড়ে যায়৷ আর ফ্লপ হলেও সেই দায়ভারও তারকাদেরই নিতে হয়৷ এটা বলিউডের পারম্পরিক নিয়ম৷ রেস বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করেছে৷ আর রেসের সফলতার কৃতিত্ব সঈফ একাই নিচ্ছেন৷
সঈফ এটা ভাবছেন একমাত্র তাঁর জন্যই রেস হিট হয়েছে৷ রেস সফল হওয়ার পরই সঈহ তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন৷ অপরদিকে টশান কিন্তু বক্স অফিসে একেবারেই চলে নি৷ কিন্তু টশান ফ্লপ হওয়ার পর সঈফ কোন ভাবেই তাঁর পারিশ্রমিক কম করেন নি৷
এই প্রসঙ্গে যেই বিষয়টি উল্লেখের তা হল কিছুদিন আগে একজন প্রসিদ্ধ নির্দেশক সঈফকে তাঁর ছবিতে অভিনয়ের জন্য অফার দিয়েছিলেন৷ এক সময় এই নির্দেশকের ছবিতে অভিনয় করেই সঈফের কেরিয়ারের গতিতে চমক এসেছিল৷ ছবির কাহিনী শুনে সঈফের ভালই লেগেছিল৷ নির্দেশকমহাশয় তো সঈফকে কাহিনী শুনিয়ে অত্যন্ত আনন্দে ছিলেন৷ কিন্তু সঈফ যখন তাঁর পারিশ্রমিক নিয়ে মুখ খোলেন তখন নির্দেশক অত্যন্ত মর্মাহত হন৷
কারন সঈফ এই ছবিতে অভিনয়ের জন্য কুড়ি কোটি টাকা দাবি করেন৷ এরপর সঈফ যখন ঐ নির্দেশককে ফোন করে শুটিং কবে থেকে শুরু হবে সেই কথা জিজ্ঞাসা করেন তখন ঐ নির্দেশক বলেন তিনি তাঁর ছবির জন্য অন্য নায়কের সন্ধান করছেন৷
|