মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
লাইফ পার্টনারের নায়িকা হলেন প্রাচী

IFMIFM
টেলিভিশনের অভিনেত্রীরা এখন ছোট পর্দার থেকে বড় পর্দার দিকে পা বাড়াচ্ছেন৷ জি টিভির বিখ্যাত সিরিয়াল কসম সের প্রাচী দেশাই অনেক আগেই ফারহান আখতারের বিপরীতে রক ছবিটি সাইন করেছিলেন৷ বর্তমানে তিনি আরও একটি ছবি সাইন করেছেন৷ রক এখনও মুক্তি পায় নি৷ কিন্তু প্রাচীর ফেম ইন্ডাস্ট্রীতে বেশ ভালই ছড়িয়েছে৷

আর সেই কারনেই আব্বাস মস্তানের হোম প্রোডাকশানের লাইফ পার্টনার ছবিটির জন্য আব্বাস মস্তান প্রাচীকে সাইন করেছেন৷ প্রাচী এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন৷ লাইফ পার্টনার ছবিতে যে সাব তারাকারা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তারা হলেন ফারদিন খান, গোবিন্দা, তুষার কাপুর এবং জেনেলিয়া ডিসুজা৷ এই ছবিটি নির্দেশনা করছেন রুমি জাফরী৷

প্রাচীকে লাইফ পার্টনার ছবিটির প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রাচী বলেন, হ্যাঁ আমি এই ছবিটা সাইন করেছি৷ কিন্তু এত তাড়াতাড়ি আমি এই ছবি সম্পর্কে বিশেষ কিছু বলব না৷ তবে ছবির স্ক্রিপ্টটা পড়ে আমার ভাল লেগেছিল৷ এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি৷
অতিরিক্ত
চালর্স শোভরাজের ভূমিকায় মুনাভাই
কুড়ি কোটি দাবি করলেন সঈফ
সাইজে জিরো নই....
ফারহানের সিনেমা করবেন না সইফ
স্টার প্লাসের চিন্তা বাড়ছে...
মিঠুনের খুবই ভক্ত রাশিয়ানবাসী