মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কুমার মঙ্গতের ছবি সাইন করলেন সোনল

IFMIFM
জন্নত রিলিজ না হতেই ইন্ডাস্ট্রীতে সাড়া ফেলে দিয়েছেন সোনল৷ বিশেষ ফিল্মসের তিনটে ছবিতে তিনি সাইন করেছেন৷ শুধু তাই নয় অন্যান্য নির্মাতারা সোনলকে তাদের ছবিতে নায়িকা হিসাবে নেওয়ার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করছেন৷ কিছুদিন আগেই স্বনামধন্য নির্মাতা কুমার মঙ্গত তাঁর ছবিতে অভিনয়ের জন্য সোনলকে অফার দিয়েছিলেন৷ সোনল কুমার মঙ্গতের ছবিটি সাইন করেছেন৷

এই ছবি প্রসঙ্গে সোনলকে জিজ্ঞাসা করা হলে তিনি ছবি নিয়ে বিশেষ কিছুই প্রকাশ করেন নি৷ মে মাসের 16 তারিখ সোনলের কেরিয়ারের প্রথম ছবি জন্নত রিলিজ করবে৷ তবে ভাগ্যক্রমে ঐ দিনটা আবার সোনলের জন্মদিন৷

জন্নত প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোনল জানান আমি জন্নতের সফলতা নিয়ে খুব উত্তেজনার মধ্যে দিন কাটাচ্ছি৷ এটা একটা মহান ছবি৷ এটাই আমার কাছে জন্মদিনের সব থেকে ভাল উপহার৷ তবে জন্নত বক্স অফিসে সফল হলেই সোনলের জন্মদিনের আনন্দটা দ্বিগুন হয়ে যাবে৷ আর সেটাই হবে সোনলের কাছে জন্মদিনে সবথেকে বড় পাওয়া৷ সোনলের জন্মদিনের সেলিব্রেশনে জন্নতের সফলতাও সামিল হবে কিনা সেটাই এখন দেখার বিষয়৷
অতিরিক্ত
সরকার রাজে অ্যাশ পড়েছেন বিপসের মত পোশাক
লাইফ পার্টনারের নায়িকা হলেন প্রাচী
চালর্স শোভরাজের ভূমিকায় মুনাভাই
কুড়ি কোটি দাবি করলেন সঈফ
সাইজে জিরো নই....
ফারহানের সিনেমা করবেন না সইফ