ছবিটি দেখে তো নিশ্চয়ই চিনতে পারছেন৷ হ্যাঁ ছোটে নবাব সঈফ আর বলিউডের মিস কুইন প্রিয়াঙ্কা চোপড়া৷ সঈফকে করিনার সঙ্গে না দেখে নিশ্চয়ই একটু অবাক লাগছে৷ করিনার মোহ কাটিয়ে সঈফ কি এবার প্রিয়াঙ্কার দিকে ঝুঁকছেন? আরে না৷ বাস্তবে নয়, সিলভার স্ক্রিনে সঈফ প্রিয়াঙ্কার হাত ধরবেন৷
বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে সঈফ আর প্রিয়াঙ্কাকে নিয়ে একটি ছবি তৈরী হচ্ছে৷ কভি কভি প্যায়ার মে নামে এই ছবিতে সঈফ আর প্রিয়াঙ্কা মুখ্য ভূমিকায় অভিনয় করবেন৷ তবে এই ছবির লঞ্চটা খুব গোপণভাবেই করা হয়েছে৷ মিডিয়ার সামনে কিছুই প্রকাশ করা হয় নি৷ আর কিছুদিনের মধ্যেই এই ছবির শুটিং শুরু হবে৷ এটি হবে একটি রোমান্টিক ছবি৷
রোমান্টিক ছবি আর এতে ট্রায়াঙ্গাল থাকবে না৷ এমন কখনও হয়৷ এই ছবিতে নেহা ধুপিয়াকেও অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ নেহা সেই তৃতীয় ব্যক্তির চরিত্রটিতে অভিনয় করবেন৷ আর এই ছবিটি নির্দেশনা করবেন সুজিত সিরকার৷ সঈফের সঙ্গে প্রিয়াঙ্কার এটাই হবে প্রথম ছবি৷ এর আগে এই জুটিকে সিলভার স্ক্রিনে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় নি৷
|