বলিউডের অভিনেত্রী ইষা কোপ্পিকার বর্তমানে রাজশ্রী প্রোডাকশানের এক বিবাহ অ্যায়সি ভি এই ছবির শুটিং-এ ব্যস্ত আছেন৷ ইউনিটের সদস্যদের কাছ থেকে জানতে পারা গেছে ইষা এই ছবিটির জন্য অত্যন্ত পরিশ্রম করছেন৷
কারন ইষার ঝুলিতে অনেকদিন কোন হিট ছবি এসে পড়ে নি৷ ইষার কেরিযারে এখন হিট ছবি অত্যন্ত প্রয়োজন৷ তাই বর্তমানে ইষা খুব মন দিয়ে অভিনয় করছেন৷ তবে অভিনয়ের পাশাপাশি খাওয়া দাওয়ার উপরেও ইষা খুব নজর দিচ্ছেন৷ সেটে একজন লোক ইষার সঙ্গে সব সময় থাকেন৷ তিনি ইষার খাওয়া দাওয়ার হিসাব রাখেন৷ সারা দিন ইষা কি কি খাবার খাচ্ছেন সেই হিসাব রাখেন তিনি৷ সাধারনত মানুষ ডায়েরিতে টেলিফোন নাম্বার লিখে রাখেন৷ কিন্তু ইষা ডায়েরিতে খাওয়ার হিসেব কষছেন৷
|