অভিনয়ের পাশাপাশি গান গাইতেও ভালবাসেন তিনি৷ গান তো তাঁর রক্তে রয়েছে৷ দাদু ছিলেন বিখ্যাত গায়ক৷ অপরদিকে পিতাও একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী৷ এই গানের মহলে বড় হয়ে তাই নীল অর্থাত নীল নিতিন মুকেশও নিজেকে সঙ্গীত থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না৷ সেইজন্যই ফ্রীজ ছবিতে গান গাইলেন তিনি৷
ফ্রীজ হল একটা অ্যাকশান থ্রীলার৷ আর এই ছবির সঙ্গীতে নীলের গাওয়া গান শুনতে পাওয়া যাবে৷ দাদু মুকেশের গান নীলের ভাল লাগে৷ মুকেশের হিটস গানগুলো আজও দর্শকরা ভুলতে পারেন না৷ তবে নীলের পছন্দের গায়ক হলেন কিশোর কুমার৷ গান নিয়ে কথা বলতে গিয়ে নীল জানান গানকে পেশা হিসাবে গ্রহন করতে তিনি কখনই চান নি৷ তিনি সব সময়ই অভিনয়ের মধ্যে দিয়েই নিজের প্রতিভা বিকাশ করতে চেয়েছেন৷ এই প্রসঙ্গে উল্লেখ্য নীল ব্যক্তিগত ভাবে মনে করেন ফ্রীজ ছবিতে গান গাওয়ার পিছনে ভাগ্য খুব বড় ভূমিকা পালন করেছে৷
জনি গদ্দার ছবিটির মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রীতে অভিনেতা হিসাবে নীলের অভিষেক হয়েছে৷ এরপর নীল অনেক ছবিই সাইন করেছেন৷ এরোস এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত ফ্রীজ ছবিতে নীল বিপরীতে অভিনয় করবেন সোফি চৌধুরী৷
|