বলিউডের বেশীরভাগ তারকারাই এখন হলিউডের ছবিতে অভিনয় করতে চাইছেন৷ তারা এই ভ্রমে দিন কাটাচ্ছেন হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পেলেই তারা মহান তারকার শিরোপাটা লাভ করবেন৷ আর সেইজন্যই বলিউডের তারকারা হলিউডের ছবিতে অভিনয়ের জন্য প্রচেষ্টায় মেতেছেন৷
অ্যাশকে আদর্শ মেনে অনেক নায়িকারাই এখন অ্যাশের মত হলিউডের ছবিতে অভিনয় করতে চাইছেন৷ আর এই নায়িকা তালিকায় অমৃতা রাওএর নামটাও সামিল আছে৷ বলিউডে অমৃতা এখনও সংগ্রাম করছেন৷ কিন্তু তাঁর গভীর আশা যে শীঘ্রই তিনি হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পাবেন৷ অমৃতার এই আশা কবে পূরণ হবে সেটাই এখন দেখার বিষয়৷
|