বিশেষ ফিল্মসের জন্নত ছবিটি ক্রিকেটকে কেন্দ্র করে তৈরী করা হয়েছে৷ জন্নতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাসমী ও সোনাল চৌহান্৷ সাধারনত অন্যান্য তারকাদের মত ইমরানের ক্রিকেটের প্রতি বিশেষ একটা আগ্রহ নেই৷ তবে জন্নতে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি ক্রিকেটের অনেক নিয়ম কানুন জানতে পেরেছেন৷ এর আগে ইমরান খুব বলতেন যে তিনি ক্রিকেটের খুঁটিনাটি জিনিসগুলো সব জানেন৷
কিন্তু ইমরানের এই বাড়িয়ে বলার অভ্যাসটা ইমরানকে ফ্যাসাদে ফেলে দেয়৷ জন্নত ছবির শুটিং এর সময় একটা ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল৷ আর এই ম্যাচে ইমরানও অংশ নিয়েছিলেন৷ ম্যাচ চালাকালীন অনেকবার হাস্যোসকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ ইমরান আনাড়িদের মতন ক্রিকেট খেলছিলেন৷ কিন্তু তিনি কিছুতেই এটা স্বীকার করছিলেন না যে তিনি ক্রিকেট কম বোঝেন৷
জন্নত ছবিতে ইমরান এক বুকির ভূমিকায় অভিনয় করেছেন৷ গত দুই বছর ধরে ইমরানের কোন ছবিই হিট হয় নি৷ তবে ইমরান মনেপ্রাণে আশা করছেন যে দর্শকদের জন্নত ছবিটি ভাল লাগবে৷ তবে জন্নতের মিউজিক ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে৷ বক্স অফিসে জন্নত কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়৷
|