বিগ বিকে কি চিনতে পারছেন৷ মেক আপটা কিন্তু অসাধারন হয়েছে৷ বিধ্বস্ত অবস্থায় তিনি কারো জন্য অপেক্ষা করছেন৷ সুজিত সিরকারের শুবাইট ছবির একটি দৃশ্য এটি৷ নাসিকের কাছেই আউটডোর লোকেশানে এই ছবির শুটিং চলছে৷ ধূলো আর রোদ সব কিছুকে উপেক্ষা করে ধূসর চুল নিয়ে এক পরিশ্রান্ত পথিক অবিরাম দৃষ্টিতে সামনের দিকে তাঁকিয়ে আছেন৷ আর এই পথিক হলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন৷ বিগ বি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন৷
একেবারে ভিন্ন মেক আপে বিগবিকে এই ছবিতে দেখতে পাওয়া যাবে৷ সদ্য মুক্তিপ্রাপ্ত ভূতনাথ ছবিতে তিনি ভুতের চরিত্রে অভিনয় করেছেন৷ ভূতনাথ দর্শকদের মন জয় করতে সমর্থ হয়েছে৷ ভূতনাথের ভুতের মেক আপটাও একেবারে পারফেক্ট হয়েছিল৷
তবে সুজিত সিরকারের শুবাইট ছবির প্রথম দৃশ্যটিতে বিগবির ডান পায়ে ব্যান্ডেজ লক্ষ্য করা যাচ্ছে৷ সত্যিই কি তাঁর জুতো পরে পা কেটে গেছে৷ না ছবির নামের সঙ্গে দৃশ্যের সিকোয়েন্স মেলানোর জন্য তিনি ব্যান্ডেজ করেছেন৷ তা ছবি মুক্তি পেলেই বুঝতে পারা যাবে৷
|