মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জনের প্রিয় শহর পন্ডিচেরী

NDND
নাগেশ কুকুন্নুরের আশায়ে ছবিটির শুটিং পন্ডিচেরীতে হয়েছে৷ আশায়ে ছবিতে জন মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন৷ পন্ডিচেরী নামটা শুনলেই সমুদ্রের কথা মনে পড়ে যায়৷ সুন্দর সি বিচে স্নান করতে কার না ভাল লাগে৷ আর জন এর ব্যাতিক্রম নন৷ জনের মনকেও আকর্ষন করে পন্ডিচেরীর মনোরম সৌন্দর্য৷ আসলে পন্ডিচেরী হল জনের জন্য লাকি শহর৷

কারন এই পন্ডিচেরীতেই জন তাঁর কেরিয়ারের প্রথম ছবি জিসমের শুটিং করেছিলেন৷ জিসমে জনের বিপরীতে অভিনয় করেছিলেন বিপাশা বসু৷ 2003 সালে জিসমের শুটিং পন্ডিচেরীতে হয়েছিল৷ পন্ডিচেরী জায়গাটাকে জন খুব পছন্দ করেন৷ প্রত্যেক সময়ই জন যখন কাজের চাপে পরিশ্রান্ত হয়ে যান, তখন তিনি পন্ডিচেরীতে এসে অবসর কাটিয়ে মনকে সতেজ করেন৷

পন্ডিচেরী প্রসঙ্গে কথা বলতে গিয়ে জন জানান, 'আমি পন্ডিচেরীকে ভালবাসি৷ এই স্থানেই আমি আমার কেরিয়ারের প্রথম ছবির শুটিং করেছিলাম৷ এই জায়গাটা আসলে আমি খুব শান্তি লাভ করি৷ আশায়ে ছবিটির শুটিং করার সময় আমি পন্ডিচেরীর সি বিচে একা ঘুরে বেড়িয়েছি৷ প্রকৃতির মাঝে প্রশান্তিকে লাভ করেছি৷ এই স্থানটিতে আসলেই আমি জীবনে আশার আলো খুঁজে পাই৷'
অতিরিক্ত
শুবাইট ছবিতে মুখ্য ভূমিকায় বিগবি
ইমরানের ক্রিকেট জ্ঞান
হলিউডের অফারের প্রত্যাশায় অমৃতা
অভিনয়ের পাশে ফ্রিজে গান গাইলেন নীল
খাওয়ার হিসেব কষছেন ইষা
সুজিতের ছবিতে সঈফ-প্রিয়াঙ্কা-নেহা