টেলিভিশনের তারকারা এখন বড়পর্দার দিকে ঝুঁকছেন৷ অভিনেত্রীরা তো আসছেনই৷ অভিনেত্রীদের সঙ্গে এখন অভিনেতারাও সিলভার স্ক্রিনের আকর্ষন থেকে নিজদের দূরে সরিয়ে রাখতে পারছেন না৷ জিটিভির কসম সে সিরিয়ালের জয় ওয়ালিয়াকে টিভিতে দেখার জন্য যারা অপেক্ষায় থাকতেন তারা খুব শীঘ্রই জয়কে বড় পর্দাতে দেখতে পাবেন৷ কারন জয় ওয়ালিয়া (রাম কাপুর ) রোহিত শেঠীর গোলমাল রিটার্নস ছবিতে অভিনয় করবেন্৷
রোহিত শেঠী গোলমাল ছবির সিকোয়েল তৈরী করছেন৷ গোলমাল ছবিটি হল একটি কমেডি ছবি৷ আর গোলমাল রিটার্নসেও কমেডিকে ভরপুর মাত্রায় রাখা হবে৷ গোলমাল রিটার্নস ছবিতে যে সব তারকারা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তারা হলেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসী, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর এব করিনা কাপুর৷
জয় ওয়ালিয়া সম্বন্ধে কথা বলতে গিয়ে রোহিত শেঠী জানান টেলিভিশন ইন্ডাস্ট্রীতে জয় এক বহুল পরিচিত নাম৷ আর করিনাও জয়কে ব্যক্তিগত ভাবে খুবই পছন্দ করেন৷ অষ্টবিনায়ক সিনেভিশানের ব্যানারে এই ছবিটি নির্মিত হচ্ছে৷ অক্টোবর মাসের 24 তারিখ এই ছবিটি মুক্তি পাবে৷
|