মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নেগেটিভ চরিত্রে নেহা

IFMIFM
বেশীরভাগ সময়ই নায়িকারা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চান না৷ কারন যদি নেগেটিভ চরিত্রে একবার দর্শকরা পছন্দ করে নেন তাহলে সেই নেগেটিভ চরিত্রেই তাদের অভিনয় করতে হবে৷পজিটিভ রোলের অফার তারা পাবেন না৷ তবে এই চিন্তাধারা সকলের নয়৷ নেহা ধুপিয়া এই রকম ভাবেন না৷ জীবনে সফলতা লাভ করার জন্য নেহা যে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে প্রস্তুত আছেন৷

সিং ইজ কিং ছবিতে নেহাকে নেগেটিভ চরিত্রে অভিনয়ের অফার দেওয়া হয়েছিল৷ আর নেহা এই অফারটি গ্রহন করেছেন৷ নেহা মনে করেন সিং ইজ কিং হল একটি ব্যবসায়িক ছবি৷ এই ছবিতে অক্ষয় কুমারের মত তারকা রয়েছেন৷ এই ছবির প্রমোশনও খুব আকর্ষনীয় ভাবেই করা হবে৷ আর এই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে হয়ত নেহার কেরিয়ারে নতুন মোড় আসতে পারে৷ কারন এই ছবিতে প্রথম নেহাকে খলনায়িকার ভূমিকায় করতে দেখতে পাওয়া যাবে৷ এছাড়া নেহা বর্তমানে রজত কাপুরের সঙ্গে আয় এম 24 এবং রাত গয়ি বাত গয়ি এই দুটো ছবিতে অভিনয় করছেন৷

এছাড়া পরেশ রাওয়ালের চলা মুরারী মার্ডার করনে এই ছবিতেও নেহা কমেডি চরিত্রে অভিনয় করছেন৷ সব মিলিয়ে নেহা সব ধরনের চরিত্রেই অভিনয় করছেন৷ তবে এই চরিত্রগুলোর মাঝে নেগেটিভ চরিত্র নেহার কেরিয়ারে চমক আনতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়৷
অতিরিক্ত
গুজবের জেরে বিরক্ত হলেন দীপিকা
গোলমাল রিটার্নসে অভিনয় করবেন জয় ওয়ালিয়া
জনের প্রিয় শহর পন্ডিচেরী
শুবাইট ছবিতে মুখ্য ভূমিকায় বিগবি
ইমরানের ক্রিকেট জ্ঞান
হলিউডের অফারের প্রত্যাশায় অমৃতা