মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পাকিস্তানের ব্যান্ডের মিউজিক ভিডিওতে জন

IFMIFM
বর্তমানে সিনেতারকারা সিনেমায় অভিনয় করার সঙ্গে সঙ্গে মিউজিক ভিডিওতেও অভিনয় করছেন৷ আর জন এর থেকে কি করে পিছিয়ে থাকেন৷পাকিস্তানের মিউজিক ব্যান্ড স্ট্রিং এর নতুন অ্যালবামের কোয়ি আনে বালা হ্যায় এই গানটাতে জনকে দেখতে পাওয়া যাবে৷ স্ট্রিং হল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড৷ প্রায় চার বছর পরে এই ব্যান্ডের কোন অ্যালবাম বাজারে আসছে৷ তাই এই অ্যালবামটি নিয়ে শ্রোতারা অত্যন্ত উত্সাহী হয়ে রয়েছেন৷

এই মিউজিক ভিডিওটা নির্মানে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে৷ মালয়েশিয়াতে এর শুটিং করা হয়েছে৷ শুধু তাই নয়, এই মিউজিক ভিডিওটি নির্মানে অত্যাধুনিক স্পেশাল এফেক্টসেরও প্রয়োগ করা হয়েছে৷ জনের কেরিয়ারের গতিতে মাঝখানে বেশ ভাটা পড়েছিল৷ গত কয়েক মাসে জনের যে কটা ছবি রিলিজকরেছে বক্স অফিসে একটা ছবিও চলে নি৷

কিন্তু বর্তমানে জন অনেক দক্ষ নির্দেশক এবং বড় ব্যানারের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন৷ যশরাজ ব্যনারের একটি ছবিতে তিনি অভিনয় করবেন৷ আর এই ছবিটি নির্দেশনা করবেন কবীর খান৷অপরদিকে করণ জোহরের দোস্তানা ছবিতে জনকে অভিষেক আর প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ এছাড়া নাগেশ কুকুন্নুরের আশায়ে ছবিটি নিয়েও জন অনেক আশায় রয়েছেন৷
অতিরিক্ত
নেগেটিভ চরিত্রে নেহা
গুজবের জেরে বিরক্ত হলেন দীপিকা
গোলমাল রিটার্নসে অভিনয় করবেন জয় ওয়ালিয়া
জনের প্রিয় শহর পন্ডিচেরী
শুবাইট ছবিতে মুখ্য ভূমিকায় বিগবি
ইমরানের ক্রিকেট জ্ঞান