মল্লিকা রয়েছেন আর হট দৃশ্য থাকবে এমন কি কখনও হতে পারে৷ ইন্ডাস্ট্রীতে মল্লিকার হট ইমেজটাই নির্মাতা নির্দেশকদের দৃষ্টি আকর্ষন করে৷ 'মান গয়ে মুঘল-এ-আজম' ছবিতে মল্লিকা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন৷ মল্লিকা ছাড়াও এই ছবিতে রাহুল বোস আর কেকে মেনন এবং পরেশ রাওয়ালকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷
তবে বিশেষ সূত্রের পাওয়া খবরে জানা গেছে কিছুদিন আগেই মল্লিকা এই ছবির একটা হট গানের দৃশ্যের শুটিং করেছেন৷ সোনু নিগম আর সুনিধি চৌহানের কন্ঠে এই গানটাতে পর্দাতে মল্লিকা আর কেকে মেনন নজরে আসবেন৷এই বোল্ড গানটার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছবির নির্মাতা রতন জৈন জানান 'খুব চটপটে ভঙ্গিতে এই গানটার শট নেওয়া হয়েছে৷ সরোজ খানের কোরিওগ্রাফি এই গানটার আকর্ষন আরও বাড়িয়েছে৷ আমি যা আশা করেছিলাম তার থেকে এই গানটা অনেক বেশী ভাল হয়েছে৷ দর্শকরা এই গানটাকে অনেক দিন পর্যন্ত মনে রাখবেন৷'
তবে এই প্রসঙ্গে উলেখ্য যে 'মান গয়ে মুঘল-এ-আজম' ছবির সঙ্গীত ইতিমধ্যেই জনপ্রিয় হতে শুরু করেছে৷ তবে ছবির মুক্তির দিন যত এগোবে এই ছবির সঙ্গীত আরও জনপ্রিয় হবে৷এমনটাই আশা করা যায়৷
|