তাঁর কন্ঠ চিরদিনের মতো স্তব্ধ হয়ে গেছে আজ থেকে কুড়ি বছর আগে৷ তাঁকে আইডল করে পরবর্তী প্রজন্মের শিল্পীদের মধ্যে কেউ পেয়েছেন সাফল্য, কেউ বা হয়ত সীমাবদ্ধ থেকে গেছেন তাঁর নকল হিসাবে৷
তবুও তাঁর জনপ্রিয়তা এতটুকুও কমেছে বলে কারও মনে হচ্ছে না৷ বরং তাঁর ছায়া দিনে দিনে দীর্ঘতর হয়ে চলেছে৷
আধুনিক প্রজন্ম তাঁকে দেখে নি৷ কিন্তু একটি ছোট্ট তথ্যই অবাক করে দেওয়ার মতো৷ আজকের প্রযুক্তি সর্বস্ব প্রজন্মের এক বিখ্যাত ইন্টারনেট সোশ্যাল নেটওয়ার্ক 'অর্কুট'-এ শুধু তাঁকে নিয়েই 156টি কমিউনিটি আছে৷
তাঁর একটির সদস্য সংখ্যা 86,000৷ তাই বিগত প্রজন্মই নয়, জেনারেশন নেক্সট্ও মজেছে চির কিশোরের সুরের জাদুতে এ কথা হলফ করে বলা যায়৷
|