বলিউডের বিপস বোল্ড দৃশ্য করতে কখনও পিছপা হন না৷ তবে বর্তমানে সেই বোল্ড দৃশ্যেই আপত্তি জানালেন বিপস৷ বিশেষ সূত্রের পাওয়া খবরে জানা গেছে 'বচনা অ্যায় হসিনো' ছবির নির্দেশক সিদ্ধার্থ আনন্দ বিপাশাকে এই বোল্ড দৃশ্যটিতে অভিনয় করার কথা বলেন৷ সিদ্ধার্থ রণবীর আর বিপাশাকে নিয়েই এই দৃশ্যটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তবে বিপস অর্থাত বিপাশা এই দৃশ্যটিতে অভিনয় করতে অসম্মতি প্রকাশ করেছেন৷
বিপসের না তে সিদ্ধার্থ হয়ত একটু অবাক হয়েছেন তবে বিপস বোল্ড দৃশ্যে কেন না করলেন সেটা সত্যিই ভাববার বিষয়৷ কারন বলিউডের হট নায়িকাদের শ্রেনীতে বিপসের নামটা প্রথম সারিতেই রয়েছে৷ আসলে এই ছবিটা সাইন করার আগে সিদ্ধার্থ বিপাশাকে এই বোল্ড দৃশ্যটার সম্বন্ধে কিছুই জানান নি৷ হয়ত এই জন্যই বিপাশা ঐ দৃশ্যটি করতে আপত্তি প্রকাশ করেছেন৷
|