বলিউডে নায়িকাদের নিয়ে অনেক গুজবই রটে৷ বর্তমানে দীপিকা পাড়ুকনের সম্বন্ধে রটেছে দীপিকা নাকি তাঁর ঘাড়ে আর. কে ব্যানারের চিহ্ন যুক্ত ট্যাটু লাগিয়েছেন৷ তবে দীপিকা এই কথাটাকে গুজব আখ্যা দিয়েছেন৷ দীপিকার মতে তিনি টাট্যু লাগানো পছন্দ করেন না৷ আসলে এই ছবির প্রমোশনের জন্য এই কথা গুলোকে রটানো হচ্ছে৷ তবে রণবীর এই প্রসঙ্গে মনে করেন মিডিয়া ওদের ব্যক্তিগত জীবনে বেশী দখল দিচ্ছে৷ তাছাড়া ওদের নিয়ে বেশ কিছু ভুল তথ্য প্রচার করছে৷
তবে এই প্রসঙ্গে উল্লেখের বিষয়টি হল দীপিকা কিন্তু সাজিদের 'সুপারস্টার' শোতে নিজে মুখে স্বীকার করেছেন রণবীর ও তার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে৷ আর তিনি বিয়ে করে স্বামী ও সন্তান নিয়ে সাংসারিক সুখ ভোগ করতে চান৷ যশরাজ ব্যানারের 'বচনা অ্যায় হসিনো' এই ছবিতে রণবীর-দীপিকা এই রিয়েল জুটি প্রথমবার সিলভার স্ক্রিনে নজরে আসবেন৷ এই ছবিটা বক্স অফিসে সফল হবে এমনটাই আশা করা যায়৷
|