মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ > জীবনে সব কিছু লাভ করেছি:পন্ডিত শিব কুমার শর্মা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জীবনে সব কিছু লাভ করেছি:পন্ডিত শিব কুমার শর্মা Search similar articles


সন্তুরের সুর অত্যন্ত মধুর৷ মন ছুয়ে যায়৷ তবে এই বাদ্যযন্ত্রটি বাজানো সহজ ব্যাপার নয়৷ কিন্তু এই কঠিন বাদ্যযন্ত্রটির সুরকে আপন করে নিয়েছেন বিখ্যাত সন্তুর বাদক পন্ডিত শিবকুমার শর্মা৷ তিনি তাঁর বাবার স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে পেরেছেন৷ এই প্রসঙ্গে পন্ডিত শিব কুমার শর্মা জানান ''জীবনে অত্যন্ত সন্তুষ্টি লাভ করেছি৷ আমার বাবার স্বপ্ন ছিল সন্তুরকে বিশ্বের বুকে পরিচিতি দান করা৷ এটা তাঁর স্বপ্ন ছিল আমি খ্যাতি লাভ করি৷ আমি ওস্তাদ বিসমিল্লাহ খানের মত খ্যাতি লাভ করেছি৷ আজ আমি যে স্থানে পৌঁছেছি সম্পূর্নই বাবার জন্য৷ বাবার স্বপ্ন পূরন হয়েছে৷''

পন্ডিতজী তাঁর জীবনে অনেক কনসার্ট করেছেন৷ এইরকমই একটা কনসার্টের কথা বলতে গিয়ে পন্ডিতজী জানান ''কয়েক বছর আগে বার্সিলোনায় একটা কনসার্টে পারফর্ম করতে গিয়ে তানপুরার আওয়াজে বিরক্ত হয়ে পন্ডিতজীর চোখটা দর্শকদের দিকে চলে যায়৷ সেই অনুষ্ঠানে সব দর্শকরাই ছিলেন স্প্যানিশ৷ তারা ভারতের ক্ল্যাসিক্যাল মিউজিক সম্বন্ধে কিছুই জানতেন না৷ তবে যেটা আমাকে বিস্মিত করেছিল তা হল প্রত্যেকে চোখ বন্ধ করে বসেছিল৷ তারা সম্পূর্ন ধ্যানমগ্ন অবস্থায় ছিল৷ পুরো পরিবেশটাই প্রচন্ড নিস্তব্ধ ছিল৷ আমার এটাই অনুভূতি হয়েছিল আমি আমার জীবনে সব কিছুই অর্জন করে নিয়েছি৷''

তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে পন্ডিতজীর জীবন নিয়ে একটি তথ্যচিত্র তৈরী হচ্ছে৷ 'অন্তর্ধনি' নামে এই তথ্যচিত্রটি তৈরী করছেন প্রসিদ্ধ থিয়েটার নির্দেশক জব্বর প্যাটেল৷ পন্ডিতজীর আত্মজীবনী নিয়ে অর্থাত 'জার্নি উইথ এ হান্ড্রেড স্ট্রিংস' নিয়ে এই তথ্যচিত্রটি তৈরী করা হচ্ছে৷ এটি লিখেছেন ইনা পুরী৷ এই তথ্যচিত্রটিতে পন্ডিত শিব কুমার শর্মা কাশ্মীর ভ্যালিতে বসে সন্তুর বাজাচ্ছেন সেই শটও নেওয়া হয়েছে৷ অপরদিকে এতে তাঁর সমকালীন শিল্পীদের(পন্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া, পন্ডিত জশরাজ, ওস্তাদ জাকির হুসেন, যশ চোপড়া এবং পন্ডিতজীর পুত্র রাহুলেরও) সাক্ষাতকার নেওয়া হয়েছে৷
অতিরিক্ত
তারকাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে: প্রসূন জোশী
ট্যাটু লাগানো পছন্দ করেন না দীপিকা
বোল্ড দৃশ্যে আপত্তি প্রকাশ করলেন বিপস
বাস্তব ঘটনা নিয়ে তৈরী হয়েছে 'চমকু'
দিল আজ শায়র হ্যায়
হট গানের দৃশ্যে মল্লিকা