সত্তরের দশকের বোল্ড বিউটি জীনাত আমন দীর্ঘদিন পর বড়পর্দাতে কদম রাখলেন৷ 'আগলী অর পাগলী' ছবিতে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন৷ পরিবারিক দায়িত্ব অর্থাত সন্তানদের দেখাশোনার জন্যই তিনি দীর্ঘদিন সিলভার স্ক্রিন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন৷ তবে বর্তমানে আবার তিনি অভিনয় শুরু করেছেন৷এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জীনাত আমন জানান '' রণবীর আর মল্লিকার সঙ্গে কাজ খুব ভাল লেগেছে৷ অনেকদিন পর আমি একটা খুব সুন্দর অভিজ্ঞতা লাভ করলাম৷ এই ছবিতে অভিনয় করতে গিয়ে আমার পুরোনো অনেক স্মৃতি মনে পড়েছে''৷
বর্তমানে তিনি সিনেমাতে অভিনয়ের পাশাপাশি 'কন জিতেগা বলিউড কা টিকিট' এই রিয়ালিটি শোতেও বিচারকের দায়িত্বটি পালন করছেন৷ বর্তমানের কোন নবাগত অভিনেত্রীদের তাঁর সঙ্গে তুলনা করা হলে তিনি অত্যন্ত আনন্দ লাভ করেন৷ এক সময় তিনি সিলভার স্ক্রিনে রাজ করেছেন৷ জীনাত্ অভিনীত 'হরে রামা হরে কৃষ্ণা','ডন', সত্যম শিবম সুন্দরম এবং শালিমার এই ছবিগুলির কথা আজীবন দর্শকরা ভুলতে পারবেন না৷
তবে জীনাত কিন্তু মল্লিকার অভিনয়ের প্রশংসায় একেবারে মত্ত হয়ে গেছেন৷ মল্লিকার অভিনয় জীনাতের মনে দাগ ফেলেছে৷ভবিষ্যতেও 'আগলী পাগলী'র মত স্ক্রিপ্টে অভিনয় করবেন বলে জানিয়েছেন৷
|