মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ > হিমেশের লাকি তারিখেই মুক্তি পাবে 'কর্জ'
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
হিমেশের লাকি তারিখেই মুক্তি পাবে 'কর্জ' Search similar articles


IFMIFM
সঙ্গীত পরিচালক অভিনেতা হিমেশ রেশমিয়ার লাকি তারিখেই তাঁর কেরিয়ারের দ্বিতীয় ছবিটি মুক্তি পাবে৷হিমেশ প্রথমে চেয়েছিলেন অক্টোবর মাসের 10 তারিখ এই ছবিটা রিলিজ করতে৷ তবে কিছু সমস্যা থাকার জন্য ছবির প্রযোজক ভূষণ কুমার অক্টোবরের পাশাপাশি 26 শে ডিসেম্বরকেও এই ছবির রিলিজের অপর তারিখ হিসাবে স্থির করে রেখেছেন৷বর্তমানে ভূষণ কুমারের হাতে এই দুটো তারিখ আছে৷ অক্টোবর না হলে ও ডিসেম্বরে এই ছবিটা মুক্তি পাবে৷ অক্টোবরে না হলে ও যদি ডিসেম্বরেও এই ছবিটা মুক্তি পায় তাহলেও ভাল হবে৷

কারন ডিসেম্বরে সেই ক্রিস্টমাসের ছুটি থাকবে৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছবির নির্মাতা ভূষণ কুমার জানান এই প্রসঙ্গে আমরা রিলায়েন্স অধিকর্তাদের সঙ্গে কথা বলেছি৷ তারা এই ছবির গ্লোবাল ডিস্ট্রিবিউশনের সত্ত্বটা নিয়েছে৷ তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে এই ছবির রিলিজের জন্য যে দুটো তারিখ নির্দিষ্ট করা হয়েছে সেই দুটো তারিখই হিমেশের জন্য লাকী৷

আশির দশকের হিট ছবি 'কর্জ' এর রিমেকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন হিমেশ রেশমিয়া, উর্মিলা মাতন্ডকর৷ তবে এখন কোন তারিখে এই ছবিটা মুক্তি পায় সেটাই এখন দেখার বিষয়৷
অতিরিক্ত
দীর্ঘদিন পর নজরে আসলেন জীনাত
জীবনে সব কিছু লাভ করেছি:পন্ডিত শিব কুমার শর্মা
তারকাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে: প্রসূন জোশী
ট্যাটু লাগানো পছন্দ করেন না দীপিকা
বোল্ড দৃশ্যে আপত্তি প্রকাশ করলেন বিপস
বাস্তব ঘটনা নিয়ে তৈরী হয়েছে 'চমকু'