8-ই আগস্ট মুক্তি পাবে অক্ষয়-ক্যাটারিনা অভিনীত সিং ইজ কিং ছবিটি৷ অক্ষয় এই ছবির প্রমোশন কানাডার ভ্যাঙ্কুভারে করবেন৷ অনেক বিবাদ বিসম্বাদ মিটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে আনীস ওয়াজমীর সিং ইজ কিং৷ নামটা শুনেই ছবিতে পাঞ্জাবের একটা স্পর্শ পাওয়া যায়৷ অক্ষয় এই ছবিতে সর্দারের ভূমিকায় অভিনয় করেছেন৷
অক্ষয়ের এই সর্দার চরিত্রটি নিয়ে শিখ সমাজের তরফ থেকে ছবির নির্মাতা নির্দেশকদের বিরোধের সন্মুক্ষীন হতে হয়৷ তবে শিখ সমাজের প্রধান আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ছবির নির্মাতা-নির্দেশকরা এই বিরোধ মিটিয়ে নেন৷ অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, পাঞ্জাব এবং মিশরের মনোরম লোকেশানে এই ছবির শুটিং করা হয়েছে৷
সিলভার স্ক্রিনে অক্ষয়-ক্যাটারিনা এই জুটিকে দেখতে অক্ষয় ক্যাটারিনার ফ্যানেরা অধীর অপেক্ষায় রয়েছেন৷ রোমান্স, কমেডি, অ্যাকশানে ভরপুর এই ছবিটির মধ্যে দিয়ে সিলভার স্ক্রিনের এই হিট জুটি আবার দর্শকদের মন জয় করবেন এমনটাই আশা করা যায়৷
|