মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ > টরেন্টো ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে 'হেভেন অন আর্থ'
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
টরেন্টো ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে 'হেভেন অন আর্থ' Search similar articles

IFMIFM
দীপা মেহতার 'হেভেন অন আর্থ' ছবিটি টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে৷ এর আগে টরেন্টো ফেস্টিভ্যালে কোয়েন ব্রাদার্সের 'নো কান্ট্রি ফর ওল্ড ম্যান' ছবিটার প্রিমিয়ার হয়েছিল৷ এই বছর দীপা মেহতার 'হেভেন অন আর্থের' প্রিমিয়ার হবে৷ দীপার এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রীতি জিন্টা৷ মূলত পাঞ্জাবী ভাষাতেই এই ছবিটা তৈরী হয়েছে৷

এবার একে হিন্দীতে ডাবিং করা হবে৷ তবে বর্তমানে এই ছবির পাঞ্জাবী চরিত্রগুলোর হিন্দীতে ডাবিং এরজন্য ভয়েস খুঁজে পাওয়া যাচ্ছে না৷ কারন এই ছবির সব তারকারাই (ব্যাতিক্রম প্রীতি)পাঞ্জাবী ইংরেজী ছাড়া হিন্দীতে কথা বলতে পারেন না৷ সেইজন্য বর্তমানে এই ছবির ডাবিং আর্টিস্ট খোঁজা হচ্ছে৷

প্রীতি বর্তমানে 'আনফরগেটবল ট্যুরে' ব্যস্ত আছেন৷ এই ট্যুর শেষ হয়ে যাওয়ার পরেই প্রীতি তাঁর অংশের ডাবিংটা করতে টরেন্টো যাবেন৷আগামী সপ্তাহে দীপা মেহতা হিন্দী ছবির ডাবিং করবার জন্য মুম্বইতে আসবেন৷ এই প্রসঙ্গে উল্লেখ্য যে, বচ্চন পরিবারও এই টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবেন৷
অতিরিক্ত
'সিং ইজ কিং'এর প্রমোশন ভ্যাঙ্কুভারে
হিমেশের লাকি তারিখেই মুক্তি পাবে 'কর্জ'
দীর্ঘদিন পর নজরে আসলেন জীনাত
জীবনে সব কিছু লাভ করেছি:পন্ডিত শিব কুমার শর্মা
তারকাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে: প্রসূন জোশী
ট্যাটু লাগানো পছন্দ করেন না দীপিকা