কিংবদন্তী গায়ক কিশোর কুমারকে নিয়ে সিনেমা তৈরী করা হবে৷ চলচ্চিত্রের কাহিনীর মতই কিশোর কুমারের জীবন হল রোমাঞ্চময়৷ এর আগে বহু নির্মাতারা এই শিল্পীর জীবন নিয়ে ছবি তৈরী করার বিষয়ে পরিকল্পনা করেছিলেন৷ কিন্তু তারা কিশোর কুমারের পরিবার থেকে অনুমতি পান নি৷ তবে বর্তমানে কিশোরের পরিবার এ নিয়ে সম্মতি প্রকাশ করেছেন৷ ইউটিভি কিশোর কুমারের জীবন নিয়ে ছবি তৈরী করার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে৷
এই ছবির স্ক্রিপ্ট লিখবেন রঙ দে বসন্তী খ্যাত স্ক্রিপ্ট লেখক রেনজিল ডিসিলভা৷ এই প্রসঙ্গে উল্লেখ্য যে এই মহান শিল্পীর জন্মদিনের দিন অর্থাত 4-ই আগস্ট তাঁর স্ত্রী লীনাচন্দ্র বরকর ইউটিভিকে এই বিষয়ে তাঁর সম্মতি জানিয়েছেন৷ তবে গায়্ক- অভিনেতা কিশোর কুমারের জীবন নিয়ে ফিল্ম তৈরী করা সহজ ব্যাপার নয়৷
পুরো ছবিতেই তাঁর সঙ্গীত জীবনের পাশাপাশি, অভিনয় জীবন ও ব্যক্তিগত জীবনের সকল ঘটনাকেই ফুটিয়ে তুলতে হবে৷ তবে ইউটিভি এই ছবিকে একেবারে পারফেক্ট করার চেষ্টা নিশ্চয়ই করবে৷ এই ছবি নির্মানে বেশ ভাল অর্থই ব্যয় করা হবে৷
|