সলমানের রিয়ালিটি শো 'দশ কা দমে' এবার আসবেন রণবীর আর দীপিকা৷ সলমনের 'দশ কা দম' এই শোতে ইতিমধ্যেই বেশ কয়েকজন সেলিব্রিটি অংশ নিয়েছেন৷ এবার আসবেন রণবীর৷ 15 ই আগস্টের শোতে রণবীর আর দীপিকা রিয়েল লাইফের এই প্রেমী যুগলকে দেখতে পাওয়া যাবে৷
তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে এই দিনই রণবীর-দীপিকা অভিনীত যশরাজ ব্যানারের 'বচনা অ্যায় হসিনো' এই ছবিটা মুক্তি পাবে৷ আর এখন সেলিব্রিটিরা রিয়ালিটি শো কেই ছবির প্রচারের প্রধান মাধ্যম করেছেন৷ রণবীরও এর থেকে পিছপা হলেন না৷ এই এপিসোডটির শুটিং এর সময় সলমান রণবীরকে একটা আকর্ষনীয় উপহার প্রদান করেছেন৷ সলমান রণবীরকে তাঁর দাদু অর্থাত রাজ কাপুরের একটা চিত্র উপহার দিয়েছেন৷
সলমানের উপহারটি পেয়ে রণবীর তাঁর আবেগকে সামলাতে পারেন নি৷ রণবীরের চোখে জল এসে যায়৷ তবে বিশেষ সূত্রের পাওয়া খবরে জানা গেছে রণবীর এই ছবিটা আর.কে স্টুডিওর অফিসে লাগাবেন৷
|