সিলভার স্ক্রিনে শাহরুখ-দীপিকা এই জুটিকে আর একবার দেখতে পাওয়া যাবে৷ ফারহা খানের 'ওম শান্তি ওম' ছবিটির মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রীতে কদম রেখেছেন দীপিকা৷ তবে এবার দীপিকা শাহরুখের সঙ্গে একটি আইটেম দৃশ্যে নজরে আসবেন৷ প্রিয়দর্শনের 'বিল্লো বার্বার' ছবিতে শাহরুখ আর দীপিকাকে দেখতে পাওয়া যাবে৷
প্রিয়নের একান্ত ইচ্ছার জন্যই এই আইটেম গানটা ছবিতে রাখা হয়েছে৷ এই ছবির গানগুলো লিখেছেন গুলজার৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বটি দেওয়া হয়েছে সুরকার প্রীতমকে৷ তবে এই আইটেম গানটার কোরিওগ্রাফি করবেন ফারহা খান৷ সেপ্টেম্বর মাসে এই আইটেম গানটার শুটিং করা হবে৷
|