নির্দেশক আশুতোষ গোয়াড়িকার সলমানকে নিয়ে ছবি করতে চান৷ খান ব্রিগেডের আমীর ও শাহরুখকে নিয়ে তিনি এর আগে ছবি তৈরী করেছেন৷ এবার তিনি সলমানকে নিয়ে ছবি করার ইচ্ছাপ্রকাশ করেছেন৷ এই প্রসঙ্গে আশুতোষ জানান,''সলমানকে নিয়ে ছবি করব এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন৷ আমি এমন একটা স্ক্রিপ্ট খুঁজছি যা সলমানের ইমেজের সঙ্গে মানান সই হবে৷ এই রকম কোন স্ক্রিপ্ট খুঁজে পেলেই আমি সলমানকে অফার দেব৷''
আশুতোষ আমীরকে নিয়ে 'লগান' ছবিটি তৈরী করেছিলেন৷'লগান' অস্কার অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছিল৷ অপরদিকে আশুতোষের 'স্বদেশ' ছবিতে অভিনয় করে শাহরুখ ফিল্ম ফেয়ারে শ্রেষ্ঠ নায়কের সন্মানটি লাভ করেছিলেন৷ বর্তমানে আশুতোষ 'হোয়াটস ইউর রাশি'? নামে কমেডি ছবি তৈরী করছেন৷ আর এই ছবির জন্য আশুতোষ হরমন বাবেজাকে নায়ক হিসাবে নির্বাচন করেছেন৷
আশুতোষ সাধারনত প্রিরিয়ড ফিল্ম তৈরী করেন৷ এবার তিনি তাঁর এই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে কমেডির পথে হাঁটবেন৷ আশুতোষের এই কমেডি ছবিটা বক্স অফিসে সফল হবে এমনটাই আশা করা যায়৷
|