ভূতনাথের পর রবি চোপড়ার 'বান্দা ইয়ে বিন্দাস' ছবিটা মুক্তি পাবে৷ হলিউডের মুভি 'মাই কাসিন ভিনি' এই মুভি থেকে তিনি এই ছবির অনুপ্রেরণা লাভ করেছেন৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রবি চোপড়া জানান এটা ''একটা সুন্দর কমেডি ছবি৷ সম্প্রতি আমি এই ছবিটা দেখেছি৷ আর আমি এই কাহিনী নিয়ে ছবি তৈরী করার অধিকারও লাভ করেছি৷''
তিনি এর আগে সামাজিক বিষয়ের উপর ছবি তৈরী করেছেন৷একটু পরিবর্তন আনার জন্য তিনি কমেডি ছবি তৈরী করার সিদ্ধান্ত নেন৷ রবি চোপড়ার 'বান্দা ইয়ে বিন্দাস হ্যায়' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গোবিন্দা,লারা দত্তা এবং টাব্বু৷ এই ছবিতে গোবিন্দা এমন একজন উকিলের ভূমিকায় অভিনয় করেছেন যিনি কখনও আদালতে প্রবেশ করেন নি৷ আইনের এর ডিগ্রী অর্জন করতে তাঁর ছয় বছর লেগেছে৷
|