রোমান্সে ভরপুর রব নে....
|
|

নির্মাতা-নির্দেশক আদিত্য চোপড়ার রব নে বনা দি জোড়ি মুক্তি পাবে ডিসেম্বরের 12 তারিখ৷ আর মাত্র কয়েকটা দিন৷ তাই এই ছবিটা নিয়ে শাহরুখের ফ্যানদের উত্তেজনাটা দিন দিন বাড়ছে৷ দর্শকদের সঙ্গে আদিত্য চোপড়ার লক্ষীভান্ডারও তাঁকিয়ে আছে এই ছবিটার দিকে৷ এ নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন৷ দীর্ঘ কয়েক বছর পরে নির্দেশনা যশরাজ ফিল্মসকে বাঁচাতে আদিত্য চোপড়া মাঠে নেমেছেন৷ আদিত্যর রক্তে রয়েছে নির্দেশনা৷ তাই তো আদিত্য নির্দেশিত 'দিলবালহে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিটা ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড সাফল্য অর্জন করে৷ দিলবালহের পর 'মোহব্বতে|' তারপর আদিত্য নিজেকে নির্দেশনা থেকে দূরে সরিয়ে নিয়ে যান৷ শুধু প্রোডাকশান হাউসের কাজ আর ফিল্ম নির্মাণের দিকেই তিনি মন দেন৷ নির্দেশক আদিত্য হলেন একজন দক্ষ লেখক৷ তাঁর প্রোডাকশান হাউসের বেশীরভাগ ছবির কাহিনীই তাঁরই কলমে উঠে এসেছে৷ অনেক দিন থেকেই শাহরুখকে নিয়ে তাঁর একটা ছবি করার ইচ্ছা ছিল৷ আর সেই ইচ্ছাটাকেই পূরণ করতেই আদিত্যর লেখনীতে ধরা পড়ল রব নে বনা দি কাহিনী৷ দীর্ঘ কয়েক মাস ধরে যশরাজের কোন ছবিই বক্স অফিসে ভাল চলে নি৷ তাই প্রোডাকশান হাউসকে বাঁচাতেও আদিত্যর রণক্ষেত্রে নামা৷ নাম রহস্য রব নে বনা দি জোড়ি এই নামটার পিছনেও একটা রহস্য আছে৷ আদিত্যর রোমান্টিক কাহিনীর নায়কের বয়সটা নেহাত কম নয়৷ এক তরুনীর সঙ্গে এক পূর্ণ বয়স্ক ব্যক্তির প্রেম৷ প্রেম তো আর বয়স দেখে হয় না৷ তাই আদিত্যর কাহিনী ফ্রেমে এবার ধরা পড়বে এক পুরুষ আর এক তরুনীর প্রেম কাহিনী৷ লাকি চার্ম শাহরুখ শাহরুখ তো আদিত্যর লাকি চার্ম৷ শাহরুখকে নিয়ে আদিত্য যে কটা ছবি করেছেন তা সবই বক্স অফিসে রাজ করেছে৷ তাই শাহরুখের বদলে অন্য কাউকে নেওয়ার কথা আদিত্য চোপড়া হয়্ত স্বপ্নেও ভাবতে পারেন না৷ অপরদিকে ওম শান্তি ওমের পরে শাহরুখেরও অনেক দিন কোন ছবি মুক্তি পায় নি৷ মাঝখানে তিনি আইপিএল ক্রিকেট নিয়ে একটু বেশী ব্যস্ত হয়ে পড়েন৷ তাই শাহরুখের ফ্যানেরাও দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন৷নায়িকার চরিত্রে নবাগতা অনুষ্কা নায়িকা হিসাবে রাণী, প্রীতি অ্যাশের বদলে অনুষ্কাকে কেন বাঁছলেন? আসলে কাহিনীর ডিমান্ড অনুয়ায়ী এমন একজনের দরকার ছিল যার বয়সটা একেবারেই কম৷ চেহারার মধ্যে সেই তরুনী সুলভ লালিত্যটা রয়েছে৷ অনেক সন্ধান চালানোর পরে আদিত্য চোপড়া ব্যাঙ্গালোরের মডেল অনুষ্কা শর্মাকে তানি চরিত্রটির জন্য নির্বাচন করেন৷ সলিম সুলেমানের সুর রব নের সঙ্গীত ইতিমধ্যেই দর্শকদের মনে সাড়া ফেলেছে৷ সলিম সুলেমানের সুরে ডান্স পে চান্স এই আইটেম গানটিতে শাহরুখকে নাচ শেখাচ্ছেন অনুষ্কা৷ তরুন যুবক সেজে তিনিও প্রেমিকার তালে তাল মেলাচ্ছেন৷ এই গানটার শুটিং এর সময় কি হয়েছিল৷ শাহরুখের সঙ্গে ডান্স করতে গিয়ে অনুষ্কা কি ঘাবড়ে গেছেন? কতক্ষন লেগেছে পুরো গানটার শুটিং করতে জানার জন্য দেখুন ডান্স পে চান্স এই ভিডিও ক্লিপিংসটি৷