শ্রীলঙ্কার গভীর জঙ্গলে এক অদৃশ্য শক্তির ভয়ে আর্তনাদ করছে বেশ কিছু মানুষ৷ তারা সাধারণ নয়, তারা হলেন সেলিব্রিটি৷ গভীর জঙ্গলে শ্যুটিং করতেই এসেছেন তারা৷ কিন্তু শ্যুটিং এর কাজ কতটা করতে পেরেছেন তার কোন হিসেব নেই৷ কারণ এক অদৃশ্য ভয় তাদের তাড়া করছে৷ নির্দেশক রামগোপাল বর্মার নতুন ছবি অজ্ঞাত এই প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে৷
হরর ছবি তৈরি করা রামুর নেশা৷ তবে এই ছবিকে ঠিক হরর বলা যাবে না৷ এটা থ্রীলার৷ গভীর জঙ্গলে ভয়ের সিকোয়েন্সটা তৈরি করা সোজা কথা নয়৷ সেক্ষেত্রে তারকাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ভযের ছাপ থাকার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও গুরুত্বপূর্ণ হওয়া জরুরী৷ তা বলছেন রামু৷ তাঁর মতে এ পর্যন্ত তিনি যত থ্রীলার নির্মাণ করেছেন সে গুলো থেকে অজ্ঞাত একেবারেই আলাদা৷
এক্ষেত্রে ছবির প্রেক্ষাপট হল জঙ্গল৷ যে জঙ্গলে এই ছবির শ্যুটিং হযেছে জঙ্গলপ্রেমীরা এর আগে এরকম জঙ্গল দেখেন নি রামু সেটা জোর দিয়ে বলছেন৷ কারণ ছবিতে স্টারকাস্ট নয় জঙ্গলকেই তিনি বেশী গুরুত্ব দিয়েছেন৷ প্রিয়াঙ্কা কোঠারীকে বাদ দিলে তিনি বেশীর ভাগ নবাগতা তারকাদেরই নিয়েছেন৷ ছবির থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য জঙ্গল এবং প্রানীকেই বেশী প্রাধান্য দিয়েছেন তিনি৷