খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন  বলিউড  খবর/গসিপ > স্বয়ংবরের মধ্যে জীবনসঙ্গীকে খুঁজছেন রাখি
খবর/গসিপ


IFMIFM
'রাখি কা স্বয়ংবর' এনডিটিভি ইমাজিনের এই রিয়ালিটি শো টি দেশ জুড়ে আলোড়ন তুলেছে তা নিঃসন্দেহে বলা যায়৷ কারণ এই স্বয়ংবর সভা থেকেই রাখি নাকি তাঁর জীবন সঙ্গীকে বাঁছবেন৷ একথা বলছেন রাখি৷ রাখির এই স্বয়ংবর সভার সদস্য হওয়ার জন্য ভারতের বিভিন্ন প্রান্তের পুরুষরা অডিশন দিয়েছিলেন৷ তাদের মধ্যে 16 জনকে বেঁছে নেওয়া হয়েছে৷ কি ভিত্তিতে তাদের নির্বাচন হয়েছে তা কারো জানা নেই৷ তবে রাখির কাছে যদি এই 16 জনের মধ্যে কেউ ব্যক্তিত্ব, চরিত্র, বডি ফিটনেস এবং ট্যালেন্টের প্রতিযোগীতায় নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে পারেন তাহলে তিনিই হবেন রাখির জীবনসঙ্গী৷

শো এর শর্ত সেটাই৷ কতটা সত্য তা নিয়ে নানা প্রশ্ন রযেছে৷ 16 জনের মধ্যে কে সেই ভাগ্যবান? তা তো সময়ই বলবে৷ তবে রাখি কি সত্যিই এই প্রতিযোগীদের মধ্যে থেকে কাউকে বিয়ে করবেন? নাকি সবটাই শো এর টি আর পি বাড়ানোর জন্য পাবলিসিটি স্টান্ট৷ তা নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে৷

তবে রাখি কিন্তু বলছেন তিনি এদের মধ্যে থেকেই কাউকে বিয়ে করে সংসার পাতবেন৷ অন্য সব মেয়ের মত বিয়ে করে সংসার করার স্বপ্ন তাঁর চোখেও রযেছে৷ সূত্রের পাওয়া খবরে জানা গেছে রাখির পরিকল্পনার কথা শুনে তাঁর মা প্রথমে রীতিমত ভেঙে পড়েন৷ কিন্তু পড়ে রাখি তাঁকে বোঝান৷ অন্যদের মত রাখিও তাঁর জন্য পারফেক্ট জুটিকে খুঁজছেন৷ এই স্বয়ংবরের মধ্যে দিয়েই তিনি তাঁর জীবনসঙ্গীকে বাঁছবেন এটা একেবারেই সত্যি৷

তাঁর প্রিন্সেস অফ চার্মিং কেমন হবে? এই শো এর শেষেই তা জানা যাবে৷ তবে রাখির পছন্দটা কি জানেন? এমন মানুষ যে তাঁকে ভীষণ ভালোবাসবে, তাঁর খেয়াল রাখবে, খারাপ এবং ভাল সময় দুটোতেই তাঁর পাশে থাকবে, মেয়েদের সন্মান করবে এবং বিয়ের পরে তাঁকে কাজ করার অনুমতি দেবে৷ এমন পাত্রকেই তিনি বিয়ে করবেন৷ প্রেমিক অভিষেক অবাস্থির মধ্যে হয়ত তিনি এই গুণগুলো খুঁজে পান নি৷ তাই দীর্ঘদিনের প্রেম তাদের টেকে নি৷ এবার স্বয়ংবরের মধ্যে দিয়ে যাকে বাঁছবেন তাঁর সঙ্গে রাখির দাম্পত্য জীবন কতদিন স্থায়ী হবে সেটাই দেখার বিষয়৷