সুপারস্টার আক্কি চালাকীর দিক দিয়েও কম যান না৷ তাঁর বুদ্ধিমত্তা অত্যন্ত প্রবল৷ তাই তো পছন্দের অভিনেত্রী কে? সেই প্রশ্নের উত্তরে তিনি ক্যাটরিনা,করিনা দুজনের নামই নিলেন৷ আক্কির 'কমবক্ত ইষ্ক' ছবিটি মুক্তি পেতে আর বেশী দেরী নেই৷ ছবির প্রচার চলছে জোরকদমে৷ ছবিতে তাঁর বিপরীতে রযেছেন বলিউডের হট, সেক্সি করিনা৷ ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি ছবি করার পর এবার তিনি করিনার সঙ্গে নজরে আসবেন৷
তাই করিনাকে তিনি কোনমতেই নারাজ করবেন না৷ তার উপর ক্যাটরিনা তো তাঁর লাকি চার্ম৷ ক্যাটের সঙ্গে যে কটা ছবিই করেছেন বক্স অফিসে সবই সুপার ডুপার হিট হযেছে৷ তাই দুজনেরই প্রশংসা করেছেন তিনি৷ ইন্ডাস্ট্রীতে তিনি প্রায় 18 বছর রযেছেন৷ তাই তরুন প্রজন্মের অভিনেতারা সকলেই তাঁর কাছ থেকে অভিনয়ের টিপস নিতে চায়৷ চালাকীটা তিনি ভালই জানেন৷ তিনি কাউকেই টিপস দেবেন না৷ উল্টে তাদের কাছ থেকেই টিপস নিতে চান৷