বিপাশার মহানুভবতায় অজয় দেবগণ অত্যন্ত মুগ্ধ হয়েছেন৷ তাই তাঁকে একটা ব্ল্যাকবেরী ফোন গিফট দিয়ে বসলেন৷ অজয়ের হোম প্রোডাকশানের 'অল দ্য বেস্ট' ছবিতে অভিনয় করছেন বিপস৷ তবে ছবিতে একটা চরিত্র নয়৷ দুটো আলাদা চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যাবে৷ তার মধ্যে একটি চরিত্র হল দক্ষিন আফ্রিকার মহিলার৷
সূত্রের পাওয়া খবরে জানা গেছে ছবিতে বিপাশার চরিত্রটাকে প্রানবন্ত করার জন্য হলিউড থেকে মেক আপ আর্টিস্ট নিয়ে এসে মেক আপ করানো হচ্ছে৷ সঞ্জয় দত্তের বিপরীতে নজরে আসবেন তিনি৷ প্রথমে ছবিতে সঞ্জয়ের বিপরীতে কোন অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা ছিল না৷ কিন্তু শ্যুটিং আরম্ভ হওয়ার পর সেই পরিকল্পনা বদলে ফেলা হয়৷ সঞ্জয়ের বিপরীতে কাকে নেওয়া হবে তা নিয়ে অনেক অনুসন্ধান চলে৷ মল্লিকা থেকে টাব্বু সকলের নামই সামনে এসেছিল৷
কিন্তু অবশেষে বিপাশাকে বেঁছে নেওয়া হয়েছে৷ যদিও বিপসকে এই ছবিতে অন্য একটা চরিত্রর জন্য সাইন করা হয়েছিল৷ সেইজন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন৷ তবে মজার বিষয়টা হল দক্ষিন আফ্রিকার মহিলার ভূমিকাটির জন্য বিপাশা কিন্তু অজয়ের কাছ থেকে কোন অতিরিক্ত পারিশ্রমিক নিচ্ছেন না৷ যদি অন্য কোন অভিনেত্রীকে ঐ চরিত্রটিতে নেওয়া হত তাহলে তাঁকে এর জন্য আলাদা পারিশ্রমিক দিতে হত৷ সেদিক দিয়ে ছবির প্রডিউসারকে বাঁচিয়েছেন বিপস৷
অজয় যখন বিপসের এই সিদ্ধান্তটা জানতে পারেন তখন তিনি আশ্চর্য হয়ে যান৷ বিনিমযে তাঁকে ব্ল্যাকবেরী ফোন উপহার দিয়ে বসেন৷ অজয়ের এই সারপ্রাইজ পেয়ে বিপস তো মহা খুশী৷ কারণ তিনি ব্ল্যাকবেরী কেনার পরিকল্পনাই করছিলেন৷ তাছাড়া বর্তমানে প্রেমিক জনের নিউইয়্র্ক ছবির সফলতাও বিপসের আনন্দের মাত্রা দ্বিগুন বাড়িয়ে দিয়েছে৷