সলমানের ভাই আরবাজের হোম প্রোডাকশানের ছবিতে অভিনয় করছেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষ্ণী৷ সোনাক্ষ্ণীর কেরিয়ারে এটাই প্রথম ছবি৷ প্রথমে ছবিতে সোনাক্ষ্ণীর অভিনয় নিয়ে নানা গুজব রটেছিল৷ তিনি নাকি এই ছবিতে অভিনয় করবেন না৷ তবে সেই সব গুজবে ইতি টেনে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন আরবাজের ছবিতে সলমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষ্ণী৷
তবে মেয়েকে সিনেমাতে অভিনয়ে অনুমতি দেওয়ার আগে তিনি খান পরিবারের কাছ থেকে ছবির চিত্রনাট্যটা জেনে নিতে পিছপা হন নি৷ তাছাড়া সলমানের বাবা সেলিম খানের সঙ্গে শত্রুঘ্ন সিনহার ঘনিষ্ঠ সম্পর্ক রযেছে৷ পারিবারিক হৃদ্রতা থাকার জন্য তিনি সোনাক্ষ্ণীকে এই ছবিতে অভিনয়ে সম্মতি দিয়েছেন৷