ব্যক্তিগত জীবনে তিনি বিয়ের পিড়িতে বসার সময়েই বৌ এর সাজ সাজবেন৷ তা কবে হবে তা কারো জানা নেই৷ কিন্তু এর আগেই ব্রাইডাল পোশাক পড়ে নিজের রুপটা আয়নাতে দেখে নিলেন করিনা৷ শুধু তিনিই নন, তাঁর ফ্যানরাও তাঁকে ঐ রুপে দেখতে পাবেন৷ এই প্রথমবার তিনি কোন জুয়েলারীর ব্রান্ডের বিজ্ঞাপণ করলেন৷ তাই তিনি এতে সম্পূর্ণ ভারতের ট্রাডিশন্যাল লুকটাই রাখতে চেয়েছিলেন৷ তবে এই বিজ্ঞাপণটা করার আগে জুয়েলারী নির্মাতারা একটি সমীক্ষার মধ্যে দিয়ে জনগনের রায়টা জেনে নিয়েছিলেন৷ সেখানে করিনাকে সবাই বধূ রুপেই দেখার মত প্রকাশ করেছিল৷
দুটো আলাদা জুয়েলারী ব্রান্ড গীতাঞ্জলী জুয়েলস ব্রাইডাল কলেকশান জুয়েলারী ও মাল্টিআস্কিং জুয়েলারী ফর উইম্যান এই দুটো ব্যান্ডের জুয়েলারীই বিজ্ঞাপণেই নজরে আসবেন তিনি৷ এর মধ্যে একটি ছবিতে লাল ঘাঘড়া চোলি তার সঙ্গে উত্কৃষ্ট মানের গয়না করিনার লুকে যে নতুন মাত্রা যোগ করেছে তা একেবারে নিঃসন্দেহে বলা যায়৷ অপরদিকে আরেকটি পোশাকে তিনি পড়েছেন ব্যাকলেস আউটফিট৷ করিনার ঐ উত্কৃষ্ট ব্রাইডাল পোশাক গুলো ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা৷