নাসিরের মহানুভবতায় মুগ্ধ হয়ে তাঁকে ফুল উপহার দিলেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা৷ আসলে কঙ্কনা বর্তমানে 'ব্লু মগ' নামে একটি নাটকে কাজ করছেন৷ তবে রিহার্সালের জন্য নাটকের কলাকুশলীরা উপযুক্ত জায়গা পাচ্ছিলেন না৷ তাই নাটকটির রিহার্সালে তাদের রীতিমত অসুবিধা হচ্ছিল৷ অভিনেতা নাসিরুদ্দিনের কানে যখন কথাটা যায় তখন তিনি তাঁর পানভেল স্থিত ফার্ম হাউসে তাদের রিহার্সাল করার অনুমতি দেন৷
নাসিরের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য কঙ্কনা তাঁকে ফুলের বুকে উপহার দিয়ে বসেন৷ নাটকটিতে কঙ্কনা ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রণবীর শৌরী, বিনয় কাপুর, রজত কাপুর এবং শিবা চাড্ডা৷ নাটকটি নির্দেশনা করছেন অতুল কুমার৷