'রেম্বো কি বহন সেম্বো' আজ কাল ক্যাটরিনাকে রণবীর এই নামেই ডাকছেন৷ ক্যাটরিনার এই নতুন নামটা দেওয়ার পিছনে একটা কারণ আছে৷ ঘটনাটা রাজ কুমার সন্তোষীর 'আজব প্রেম কি গজব কাহানি' ছবির শ্যুটিং এর সময়কার৷ ছবিতে একটা দৃশ্য ছিল যাতে রণবীর-ক্যাটরিনাকে 200 ফিট উপরে যাওয়ার জন্য দড়ি চড়তে হয়৷
দৃশ্যটার শ্যুটিং এর সময়ে সবাই ভেবেছিল রণবীর পারবেন কিন্তু ক্যাটরিনা হয়ত ভয় পেয়ে যাবেন৷ কিন্তু ইউনিটের সকলকে অবাক করে দিয়ে ক্যাটরিনা রণবীরের আগে উপরে গিয়ে পৌঁছান৷
তারপরেই দিন থেকেই রণবীর ক্যাটরিনাকে ঐ নামে ডাকতে শুরু করেছেন৷ ছবিতে ক্যাটরিনা-রণবীরের জুটিটা ভীষণই মানিয়েছে৷ ইন্ডাস্ট্রীতে এও গুঞ্জন রণবীর নাকি ক্যাটরিনার প্রেমে পড়েছেন৷