বলিউডে বর্তমানে নতুন জুটি গড়ার ট্রেন্ড চলছে৷ রণবীর-ক্যাটরিনা, রণবীর-কঙ্কনা, সঈফ-দীপিকা, শাহিদ-প্রিয়াঙ্কার পরে এবার দীপিকা-নীল নিতিন মুকেশকে নিয়ে জুটি গড়া হবে৷ যশরাজ ব্যানারের একটি রোমান্টিক ছবিতেই দেখা যাবে এই জুটিকে৷ ছবিটি নির্দেশনা করবেন প্রদীপ সরকার৷
প্রদীপ সরকার এর আগে পরিনীতা ছবিটি করে সাড়া জাগিয়েছিলেন৷ আবার একটা প্রেমের গল্পকে নিয়ে তিনি ছবি করতে চলেছেন৷ ছবিটি প্রযোজনা করবে আদিত্য চোপড়া৷
মুম্বাই এর রাস্তার চিত্রই এই প্রেম কাহিনীতে ফুটিয়ে তোলা হবে৷ 2010 সালে এই ছবিটা রিলিজ করার পরিকল্পনা আছে৷ তাই আগামী ডিসেম্বর মাস থেকেই এই ছবির শ্যুটিং শুরু করবে যশরাজ ব্যানার৷