গিফট দেওয়ার ব্যাপারে আমির-শাহরুখের থেকে সলমান সব সময় এক ধাপ আগে থাকেন৷ সলমানের মনটা যে ভীষণই উদার এতেই তার প্রমাণ পাওয়া যায়৷ বন্ধু বা সহ তারকাদের বহু মূল্যের গিফট দিতে তিনি কখনও কার্পন্য করেন না৷ কিছুদিন আগেই করিনা সলমানের কাছ থেকে সেই রকম একটা বহু মূল্যের গিফট লাভ করলেন৷ 'ম্যায় অর মিসেস খান্না' ছবির শ্যুটিং চলছিল অস্ট্রেলিয়াতে৷
IFM
IFM
করিনা প্রতিদিন শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে যথারীতি শপিং করতে যেতেন৷ একদিন সলমান করিনার শপিং এর সঙ্গী হন৷ তারা দুজনে একটা শপিং মলে যান৷ সেখানে করিনার আড়াই লাখ টাকার একটি হ্যান্ড ব্যাগ পছন্দ হয়৷ তিনি যখন সেটা কিনে কাউন্টারে বিলটা দিতে যান তখন সেখানে গিয়ে শোনেন বিলটা আগেই মিটিয়ে দেওয়া হয়েছে৷
করিনা প্রথমে কিছুটা আশ্চর্য হয়ে যান৷ পরে তিনি বুঝতে পারেন এটা সলমান করেছেন৷ করিনা এমনিতে সব সময় সলমানের প্রশংসা করেন৷ কিন্তু ঐ দিনের পর থেকে তিনি যেন আরও বেশী পরিমাণে সলমানের প্রশংসা করতে শুরু করেছেন৷