'বিগ বস' এই রিয়ালিটি শো তে সব সময়েই একজন হট অ্যাকট্রেসকে রাখা হয়৷ এর আগে এই শোতে রাখি সাবন্ত, কাশ্মীরা শাহ, পায়েল রোহতাগী অংশ নিয়েছিলেন৷ এবার শেরলিনকে নিয়ে শো এর গ্ল্যমার বাড়াতে চাইছেন শো এর প্রডিউসাররা৷ শেরলিনকে নেওয়ার পিছনে কারণ হল প্রথমে এতে বাবা রামদেবের অংশ নেওয়ার কথা ছিল৷
চ্যানেল কর্তৃপক্ষ বিগ বস হাউসে বাবা রামদেব ও শেরলিনের মধ্যে বিশ্বামিত্র-মেনকা সিকোয়েন্স গড়তে চেয়েছিলেন৷ কিন্তু রামদেব মহারাজ শো থেকে বেরিয়ে যাওয়াতে তাদের এই প্ল্যানটা সফল হয় নি৷ তবে শেরলিন শো তে থাকবেন৷ খোলামেলা পোশাকে জাগু জাগাবেন তিনি৷ আগামী 4-ই অক্টোবর থেকে কালর্স চ্যানেলে এই শোটি সম্প্রচারিত হবে৷ শো টি সঞ্চালনা করবেন বিগ বি৷