খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » খবর/গসিপ » 'হেরা ফেরি 4' ছবিতে বিগ বি
খবর/গসিপ
Feedback Print Bookmark and Share

IFM
IFM
বলিউডে আজকাল সিক্যুয়েল গড়ার হিরিক পড়েছে৷ ছবি হিট হলেই তাঁর একটা নয় দু-তিনটে সিক্যুয়েল বানানোর পরিকল্পনা করছেন নির্মাতারা৷ সম্প্রতি সূত্রের পাওয়া খবরে জানা গেছে হেরা ফেরি ছবির নাকি আবার সিক্যুয়েল গড়া হবে৷ প্রথমে নির্মিত হয়েছিল৷ হেরা ফেরি৷ তা হিট হওয়ায় তৈরি হয় ফির হেরাফেরি৷

ফির হেরাফেরির সফলতা নির্মাতাকে হেরাফেরি 3 নির্মাণের প্রেরণা দিয়েছে৷ তবে আসল কথা হল হেরাফেরি 3 আকর্ষণ বাড়াতে সেখানে আর একটা বাড়তি চরিত্র গড়বেন নির্দেশক আনীস ওয়াজমী৷ হেরা ফেরি ছবিতে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠীকে নিয়েছিলেন৷ হেরাফেরি 3 তে এই তিন তারকার সঙ্গে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকেও দেখা যাবে৷

এই প্রসঙ্গে নির্দেশক আনীস ওয়াজমী জানিয়েছেন তিনি বর্তমানে ছবির চিত্রনাট্য লিখছেন৷ বিগ বি র কথাটা মাথায় রেখেই তিনি তাঁর রোলটা লিখছেন৷ তিনি জানিয়েছেন দীর্ঘ দিন পরে বিগ বিকে এই ছবিতে কমেডি করতে দেখা যাবে৷ ছবিটি প্রযোজনা করবেন ফিরোজ নাদিয়াদওয়ালা৷

ছবির প্রচারের জন্য ফিরোজ নাদিয়াদওয়ালা একটা নতুন রণনীতি নিয়েছেন৷ ছবিটির নাম হেরা ফেরি 3 না দিয়ে 'হেরাফেরি 4' দিয়েছেন৷ এতে ছবিটি নিয়ে দর্শকদের কৌতুহলটা বাড়বে৷ ছবিতে নায়িকার ভূমিকায় ক্যাটরিনাকে নেওয়া হয়েছে৷ আগামী 2011 সালের মার্চ মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে৷