ডিসেম্বরে আমিরের 'থ্রী ইডিয়ট' ছবিটি মুক্তি পাবে৷ কিন্তু তার আগেই পারফেকশনিস্ট খান ছবির প্রচারের নতুন রণকৌশল নিয়ে ময়দানে নেমে পড়েছেন৷ ফেসবুক খুললেই এখন আপনি একটা নতুন আই ডি দেখতে পাবেন৷ সেই আইডির নামটা পাক্কা ইডিয়ট৷ সূত্রের মতে সেই পাক্কা ইডিয়ট হলেন আমির স্বয়ং৷ ঐ নামেই ফ্যানদের সঙ্গে যোগ সাজস রাখছেন তিনি৷
পাক্কা ইডিয়ট নামে যে আমিরই ঐ আইডিটা গড়েছেন তা এই কারণেই মনে করা হচ্ছে তিনি যা তথ্য দিয়েছেন তা সবই আমিরের সঙ্গে মেলে৷ তিনি বলেছেন তাঁর নাম আকাশ মালহোত্রা৷ 'দিল চাহতা হ্যায়' ছবিতে আমিরের নাম আকাশ মালহোত্রা ছিল৷ তিনি লিখেছেন তাঁর ব্যাডমিন্টন এবং টেনিস ভীষণ ভালো লাগে৷
এই দুটো খেলা আমিরের ভীষণ প্রিয়৷ তিনি লিখেছেন তাঁর মোট বন্ধুর সংখ্যা 918 জন৷ অপরদিকে ইউরোপের বেশ কিছু মনোরম লোকেশানের ফটো তিনি পোস্ট করেছেন৷ সম্প্রতি আমির তাঁর স্ত্রীকে নিয়ে ইউরোপ ঘুরে এসেছেন৷ পাক্কা ইডিয়টের নামে তিনি যে লুকোচুরী খেলছেন তা তার ফ্যানদের আর বুঝতে বাকি নেই৷ '3 ইডিয়ট' ছবির প্রচারের ছকটা তিনি ভালই কষেছেন৷