কিছুদিন আগেই জিমে ব্যায়াম করতে গিয়ে হাঁটুতে চোট পান বলিউডের অভিনেত্রী আমিষা প্যাটেল৷ বেশ গুরুতর চোটই পেয়েছেন আমিষা৷ বর্তমানে তাঁর চিকিত্সা চলছে৷ হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে ফিজিওথেরাফিস্টের পরামর্শ মেনে চলছেন তিনি৷
আমিষার হাঁটুর চোটটা এতটাই গুরুতর যে তাঁকে বেশী হাঁটা চলা করতে নিষেধ করেছেন চিকিত্সকেরা৷ কিন্তু চিকিত্সকদের সেই নিষেধাজ্ঞা না মেনেই আমিষা উপস্থিত হন বন্ধু হৃত্বিকের মায়ের জন্মদিনের পার্টিতে৷ কারণ হৃত্বিককে তিনি কোনমতেই নারাজ করবেন না৷ তাই পায়ে ব্যথা নিয়েই হৃত্বিকের মায়ের জন্মদিনের পার্টিতে গিয়ে তিনি তাঁকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন৷