বলিউডের অভিনেত্রী করিনা যে ভীষণই বোল্ড তা কুরবান ছবিতে প্রেমিক সঈফের সঙ্গে হট দৃশ্যের শটটা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন৷ করিনার সব কিছুই যেন আলাদা৷ ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব একটা কথা বলতে পছন্দ করেন না৷ সাংবাদিকরা যদি কখন ভুল বশত তাঁকে বিয়ের কথা জিজ্ঞাসা করে বসেন তাহলে আর রক্ষে নেই৷
করিনা তাদের কথার জালে বুঝিয়ে দেন এই প্রশ্নটা করা ঠিক হয় নি৷ তবে অতীত নিয়ে তিনি এতদিন একেবারেই কোন কথা বলতেন না৷ যদি কখনও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকার দেওয়ার সময় শাহিদের প্রসঙ্গ উঠত তিনি এড়িয়ে যেতেন৷ সম্প্রতি এক টেলিভিশান চ্যানেলে করিনাকে তাঁর প্রাক্তণ প্রেমিক শাহিদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল৷ তবে সেই প্রসঙ্গটা বেবো কিন্তু এড়িয়ে যান নি৷ তিনি স্পষ্ট জানিয়েছেন শাহিদের সঙ্গে বর্তমানে তার আর কোন সম্পর্ক নেই৷ কিন্তু এককালে তাদের মধ্যে যে খুব ভালো সম্পর্ক ছিল৷ তা কিন্তু তিনি অস্বীকার করেন নি৷
অতীতের প্রেমিককে নিয়ে প্রশ্ন করাতে বেবো কিন্তু বিন্দুমাত্র নার্ভাস হন নি৷ একেবারেই বিন্দাস ভঙ্গিতেই শাহিদের সঙ্গে এককালে যে তাঁর মধুর সম্পর্ক ছিল সেই কথা অকপটে স্বীকার করেছেন৷