বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠী প্রেমিক বোন শমিতাকে বিনা আমন্ত্রন জানিয়েই প্রেমিক রজ কুন্দ্রার সঙ্গে এনগেজমেন্ট করেছেন৷ শিল্পার বোনের সঙ্গে কোনরকম মনোমালিন্য হয় নি৷ শমিতা যখন বিগ বসে অংশ নেন তখন শিল্পা জানতেন না হঠাত করে তিনি এনগেজমেন্ট করে বসবেন৷
দীপাবলীর সময়ে রাজ শিল্পাকে এনগেজমেন্টের প্রস্তাব দেন৷ তখন শিল্পা প্রেমিকের এই প্রস্তাবটি ফেরাতে পারেন নি৷ এবার বিয়েটা কবে করবেন? তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে শেঠী পরিবারে৷ শিল্পা চাইছেন শমিতা তাঁর বিয়েতে উপস্থিত হোক৷ সেই হিসাবেই তিনি বিয়ের তারিখ স্থির করবেন৷ ডিসেম্বরেই বিয়েটা হওয়ার কথা ছিল৷ তবে ইতিমধ্যে এও শোনা গেছে শিল্পা নাকি নভেম্বরেই বিয়ে করতে চলেছেন৷
শিল্পা যদি নভেম্বরে বিয়ে করেন তাহলে শমিতা বিয়েতে উপস্থিত হতে পারবেন না৷ বোনকে ছাড়াই কি তিনি বিয়ে করবেন? শমিতা যাতে বিয়েতে উপস্থিত হতে পারেন সেইজন্য শিল্পা কালার্স চ্যানেলের বিগ বস শো এর কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলেছেন৷
কিন্তু শো ছেড়ে বিয়েতে গিয়ে যোগ দেওয়া তা শো এর নিয়ম বিরুদ্ধ৷ শো এর কর্তৃপক্ষরা শিল্পার ঐ প্রস্তাবে রাজী হন নি৷ এবার শিল্পা কি করেন? বোন শমিতাকে ছাড়াই বিয়ে করবেন? না বিগ বস শেষ হওয়ার অপেক্ষা করবেন? সেটাই দেখার৷