খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » খবর/গসিপ » ক্যাটরিনার প্রশংসায় রণবীর
খবর/গসিপ
Feedback Print Bookmark and Share
 

IFM
IFM
ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে প্রেমিকা দীপিকার রাগের মাত্রা তিনি বাড়িয়ে দিয়েছেন৷ তাদের বন্ধুত্বের গভীরতা জানতে দীপিকা আজব প্রেমের সেটে পর্যন্ত ছুটে যান৷ এবার তিনি কি করবেন? রণবীর তো প্রকাশ্যে ক্যাটরিনাকে ইন্ডাস্ট্রীর 'নাইসেস্ট পার্সেন' বলছেন৷

সম্প্রতি আজব প্রেম... ছবির প্রচার করতে গিয়ে রণবীর সাংবাদিকদের জানিয়েছেন ক্যাটরিনা হলেন ইন্ডাস্ট্রীর মধ্যে একজন ভালো মানুষ৷ তিনি পরিশ্রম করতে বিন্দুমাত্র পিছপা হন না৷ তাঁর মধ্যে কাজের যে নেশাটা রয়েছে তা দেখে রণবীর মুগ্ধ হয়ে গেছেন৷ তিনি রীতিমত তাঁকে শ্রদ্ধা করা শুরু করেছেন৷

রণবীরের এই মন্তব্য শুনে দীপিকার মনে রাগের মাত্রাটা বাড়বে বৈকি কমবে না৷ ইতিমধ্যেই আজব প্রেম ছবির প্রোমো সাড়া জাগিয়েছে৷ রণবীর-ক্যাটরিনা জুটি দর্শকদের মহলে ঝড় তুলবে তা নিয়ে আশায় রয়েছে ছবির ইউনিট৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: ক্যাটরিনার প্রশংসায় রণবীর