খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » খবর/গসিপ » করিনা-অভিষেক একসঙ্গে
খবর/গসিপ
Feedback Print Bookmark and Share
 

IFM
IFM
রিফিউজির পর করিনা-অভিষেককে নিয়ে এ পর্যন্ত বলিউডের কোন নির্মাতারাই ছবি করার কথা ভাবেন নি৷ কারণ তারা জানতেন তারা কখনই একসঙ্গে ছবি করতে রাজী হবেন না৷ করিশ্মার সঙ্গে অভিষেকের এনগেজমেন্ট ভেঙ্গে যাওয়ার পরে কাপুর পরিবার এবং বচ্চন পরিবার এর মধ্যে মধুর সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে যায়৷

সেই কারণে এতদিন পর্যন্ত করিনা অভিষেকের সঙ্গে কোন ছবিতেই অভিনয়ে সম্মতি দেন নি৷ কেরিয়ারের শুরুটা অভিষেকের সঙ্গে করলেও পারিবারিক মনোমালিন্যর কারণেই এতদিন করিনা অভিষেকের সঙ্গে অভিনয়ে রাজী হন নি৷ তবে বর্তমানে হয়ত করিনার মনের বরফ গলতে শুরু করেছে৷
IFM
IFM


আব্বাস মস্তান হলিউডের ছবি 'ইটালিয়ান জব' এর কাহিনী অবলম্বনে একটা ছবি করতে চান৷ এতে তিনি প্রথমে তিনি করিনা-সঈফকে নিতে চেয়েছিলেন৷ কিন্তু সঈফের হাতে সময় না থাকাতে আব্বাস মস্তান এখন সঈফের জায়গায় অভিষেককে নেওয়ার কথা ভাবছেন৷

প্রশ্ন হল বেবো এতে রাজী হবেন কিনা৷ তবে সূত্রের মতে অভিষেকের বিপরীতে অভিনয় করতে বেবোর কোন আপত্তি নেই৷ তিনি অভিনয় করবেন বলে জানিয়েছেন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: করিনাঅভিষেক একসঙ্গে